​আদিবাসী অধিকার ও স্কুল চালুর দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ  

​আদিবাসী অধিকার ও স্কুল চালুর দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ  

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

​        আদিবাসী অধিকার রক্ষা এবং একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সোমবার দুপুরে কাঁকসা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল ‘দিশম আদিবাসী গাঁওতা’ (পশ্চিম বর্ধমান জেলা কমিটি)। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের রাজ্য ও জেলা কমিটির সদস্যরা বিডিও-র কাছে একটি স্মারকলিপি জমা দেন।

       ​সংগঠনের রাজ্য কমিটির সদস্য গোরাচাঁদ হেমব্রম জানান, দুর্গাপুরে গত ৫৭ দিন ধরে চলা ধরনার দাবিগুলিকে সমর্থন জানিয়েই এই ডেপুটেশন। তাদের মূল দাবি, কাঁকসার রঘুনাথপুরে আদিবাসী ছাত্র-ছাত্রীদের একমাত্র ইংরেজি মাধ্যম ফিডার স্কুলটি ২০১৭ সাল থেকে বন্ধ রয়েছে, সেটি দ্রুত চালু করা হোক। এছাড়া, বিগত সরকারের আমলে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে জমির পাট্টার জন্য আবেদন করা হলেও ভূমি দফতর কোনো তদন্ত করেনি। আদিবাসীদের হাতে দ্রুত পাট্টা তুলে দেওয়ার দাবিও জানানো হয়।

       ​আদিবাসী সম্প্রদায়ের নতুন মন্ত্রী ক্ষুদিরাম টুডু স্কুল চালুর আশ্বাস দেওয়ায় তারা আশাবাদী। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *