আরজিকরের ঘটনায় সুকান্ত মজুমদারের নির্দেশে দেন্দুয়া মোড়ে পথ অবরোধ বিজেপি কর্মীদের
কৌশিক মুখার্জী: সালানপুর:- আরজিকরের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে সারা রাজ্যে বিজেপির পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে।তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে দেন্দুয়া মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি বারাবনি বিধানসভার বিজেপি কর্মীদের।প্রায় আধ ঘণ্টা এই অবরোধ চলে পরে পুলিশ এসে বিক্ষোভ কারীদের সরিয়ে দেয়।

