রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির ঘটনার মুল অভিযুক্ত তহসিন আহমেদকে শনিবার গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।
তৃনমুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন নেতার পুত্রের বিরুদ্ধে প্রায় ৩৫০ কোটি আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।
রবিবার আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতকে আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালে আদালত ধৃত তহসিন কে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
প্রসঙ্গত, আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ কে শনিবার রাতে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচুড় মোড় থেকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ।
গত চার বছর রেলপার এলাকায় চলতে থাকা একটি বড় চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত তাহসিন আহমেদের বিরুদ্ধে ৩,০০০ জনেরও বেশি লোকের সাথে মোট ৩৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) সংখ্যালঘু শাখার প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে রবিবার আদালতে পেশ করে।
