আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পরীক্ষার্থীদের নজরকাড়া ফলাফল

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল -:

          চলতি শিক্ষাবর্ষে সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জন, এদের মধ্যে ১২ জন ৯০% এর বেশি এবং দ্বাদশ শ্রেণির ১৯১ জনের মধ্যে ১৭৯ জন, এদের ৯ জন ৯০% এর বেশি নম্বর পেয়ে পাশ করে তাক লাগিয়ে দিল আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের পরীক্ষার্থীরা। 

          বিদ্যালয়ের এই সার্বিক ফলাফলে খুব খুশি প্রতিষ্ঠাতা কর্ণধার শচীন রায়। তিনি বললেন,  ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা এবং শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার পাশাপাশি     অভিভাবকদের অকুণ্ঠ সমর্থনের জন্যেই এই ফলাফল সম্ভব হয়েছে। তিনি আশা করেন, সবার সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও ভাল ফল করবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )