এলাকা পরিদর্শনে এসে বালি কারবারীদের কাছে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তেওয়ারি

কৌশিক মুখার্জী: পাণ্ডবেশ্বর:- অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়।শুক্রবার সকালে প্রায় এগারোটা নাগাদ জামুড়িয়ার দরবার ডাঙ্গা ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারি,সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী,সে সময়ই বেশ কয়েক জন যুবক তাদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি দেয়।জিতেন্দ্র তেওয়ারি গো ব্যাক স্লোগান দিতে থাকে, এই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ।পরিস্থিতি উত্তেজনা ময় হতে দেখেই পুলিশ দুই পক্ষকেই সামাল দেয়। এ মুহূর্তে জিতেন্দ্র তেওয়ারি ঘটনাস্থল ছেড়ে নন্দী এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। এদিন জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে দাবি করেন যে কয়েকজন ব্যক্তিকে বিরোধীরা ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করিয়েছেন। যদিও তিনি তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধে অসুবিধের বিষয়গুলি জানার পর ফিরে আসেন। তিনি দাবি করেন যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের কারণে জল সমস্যা তীব্রতর হতে পারে। এই বিষয়টিকে নজরে রেখেই যাতে এলাকায় সঠিকভাবে কাজকর্ম হয় ও জল সমস্যা যাতে কোন অসুবিধে না হয় সে বিষয়টি স্পষ্ট করতেই তিনি এলাকা পরিদর্শনে যান, তবে এ সকলের জন্য তিনি কারোর বিরুদ্ধে কোন অভিযোগ জানাতে চান না বলেই দাবি করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *