কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ের মহিলা কর্মীর ওপরে বহিরাগতদের হামলার অভিযোগে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:- কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ের মহিলা কর্মীর ওপরে বহিরাগতদের হামলার অভিযোগ।বিক্ষোভে বিশ্ববিদ‍্যালয়ের কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ‍্যালয়ে। এদিন বিশ্ববিদ‍্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ‍্যে এদিন বিশ্ববিদ‍্যালয়ে আসেন উপাচার্য দেবাশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বিশ্ববিদ‍্যালয়ে বিদ্রোহী কবি নজরুলের মূর্তিতে মাল‍্যদানের পর সহকর্মীদের সাথে কবি নজরুল ও বিশ্ববিদ‍্যালয় সম্পর্কিত নানা আলোচনায় ব‍্যস্ত ছিলেন। সেই সময় অতর্কিতে ছাত্র বেশে বেশ কিছু বহিরাগত ঢুকে বিশ্ববিদ‍্যালয়ে ভাঙচুর সহ উপাচার্যকে শাসাতে থাকে। তাতে বিশ্ববিদ‍্যালয় কর্মীরা বাধা দিলে হামলা চালানো হয়। যার ফলে এক প্রতিবন্ধী মহিলা কর্মী গুরুতর আহত হয়।এই ঘটনার পরেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে বিশ্ব বিদ‍্যালয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )