খোলা মুখ খনির বিস্ফোরণ থেকে রেহায় পেতে খোলা মুখ খনির সামনে স্থানীয়দের বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির শালডাঙ্গা মন্ডল পাড়ার খোলা মুখ খনির সামনে কোলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।তাদের এই বিক্ষোভের কারণ হল খোলা মুখ খনি থেকে যে বড় বড় পাথরের চাই লোকালয়ে উড়ে এসে পড়ছে তাতে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।ঘটনাস্থলে বিক্ষোভ আটকাতে সিআইএসএফ এর বাহীনী এলেও তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। জামুড়িয়া বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা মন্ডল পাড়ায়।পশালডাঙ্গার এক বাসিন্দারা জানান তাদের বাড়ি বা পাড়া থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে এই কেন্দা ওসিপি প্রজেক্ট ২।এখানে বিস্ফোরণের জেরে প্রতিদিন প্রায় বাড়িতেই ফাটল দেখা দিয়েছে। তাদের অভিযোগ প্রায় বড় বড় পাথরের চায় ছিটকে আছে এখানে যেকোনো সময়ে পাথরের আঘাতে মানুষের বড় ক্ষতি এমনকি প্রাণহানিও হতে পারে।এই বিষয়ে বারবার সমস্ত মহলে বলা সত্ত্বেও কোন কাজ হয়নি তারা বলেন আমাদের পুনর্বাসন দেওয়া হোক বা যতক্ষণ না পুনর্বাসন পাচ্ছি ততক্ষণ সাবধানে নিয়ম মেনে ব্লাস্টিং করা হোক ।তাদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা।তবে এ বিষয়ে স্থানীয় কোন আধিকারিক এর কাছে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *