সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:
আউসগ্রাম-২ নং ব্লকের রামনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী শ্যামাপ্রসন্ন লোহারের প্রচার কর্মসূচি কার্যত রূপ নিল জনসমুদ্রে। ব্লক সভাপতি আব্দুল লালন এবং দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার প্রতিটি গ্রাম ও পাড়ায় ‘ঝোড়ো’ প্রচার সারেন তিনি। দলীয় পতাকায় সজ্জিত এই প্রচার অভিযানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।
শ্যামাপ্রসন্ন বাবু এদিন ‘পায়ে হেঁটে’ জনসংযোগের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। প্রার্থী নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আশীর্বাদ নেন এবং তরুণ প্রজন্মের সাথে কথা বলেন। মমতা ব্যানার্জ্জীর ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ সহ বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা রামনগরের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন তিনি। এছাড়া রামনগর অঞ্চলের পানীয় জল এবং গ্রামীণ রাস্তার মানোন্নয়নকে আগামী দিনের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
শ্যামাপ্রসন্ন লোহার বলেন, “আউসগ্রামের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। মানুষের চোখে-মুখে যে ভালোবাসা দেখছি, তাতে আমরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত।” তপ্ত রোদেও তৃণমূল কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, শ্যামাপ্রসন্ন বাবুর এই নিবিড় জনসংযোগ বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

