জন্মাষ্টমী উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন

তন্ময় মাহারা: মালদা:- আজ জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তাই জন্মাষ্টমী উপলক্ষে এক সুসজ্জিত শোভাযাত্রায় মিলিত হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা | দলমত নির্বিশেষে সব ভুলে সোমবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী পালপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে এক সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়।এই শোভাযাত্রায় ভক্তদের পাশাপাশি দেখা গিয়েছে পুরাতন মালদা পৌরসভার ৭ এবং ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল  কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা ও বিশ্বজিৎ হালদার এবং উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক স্নেহাংশ ভট্টাচার্য সহ আরো অগণিত ভক্তবৃন্দ | শোভাযাত্রাটি শুরু করা হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ী পালপাড়া ধান হাট থেকে | তারপর শোভাযাত্রাটি গোটা মঙ্গলবাড়ী এলাকা পরিক্রমা করে পুনরায় পালপাড়া ধানহাটে এসে শেষ করা হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার কৃষ্ণ ভক্তদের পা মেলাতে দেখা যায়। এই সুসজ্জিত শোভাযাত্রাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে পুরাতন মালদা থানার পুলিশ ও প্রশাসনের কর্তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *