জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে সাংগঠনিক কর্মীসভা

তন্ময় মাহারা: মালদা:- জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক কর্মীসভা। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল কর্মী সভার। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলার একাধিক বিধায়ক, তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি,সহ-সভাপতি দুলাল সরকার ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্যরা। জানা যায় মালদা জেলার সমস্ত ব্লকের জন প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই কর্মী সভার।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )