দুর্গাপুরে বেনাচিতি বাজারে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- দুর্গাপুরে বেনাচিতি বাজারে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা।ভুয়ো কলসেন্টারে বসে সাইবার প্রতারণা  সাইবার সেলের হানা গ্রেপ্তার ২ মহিলা। বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ সহ একাধিক মোবাইল। দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি কমলপুর প্লটে।একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টার চলছিল। সেখান থেকেই গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলতো প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ করেছিল।

তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ কমলপুরের একটি ভাড়া বাড়িতেই চলছিল এই চক্র এমনটাই উঠে আসে পুলিশি তদন্তে।

দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, গ্রেফতার দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারেন। তাঁদের মধ্যে কেউ কেউ বিদেশে অবস্থান করছেন বলেও সন্দেহ করা হচ্ছে। ধৃতদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এখন এই চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে।তিনি আরও বলেন, এই অভিযান শুধু একটি সাফল্য নয়, সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা নিশ্চিত করব, এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকে আইনের আওতায় আসবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *