সোমা মৌ ঘোষ (কলকাতা)

শান্তিতে বয় নদী
শান্তিতে পথঘাট
ছাত্রছাত্রী আশাবাদী
নির্বিঘ্নে পাবে পাঠ।
ক্ষত সারাতে পারবেন
এই ভরসায় পেলেন সিংহাসন
নারীর মর্যাদা ক্ষুন্ন না হয়
সামলে চলুন আসন।
যোগ্যরা যোগ্যতায়
ছাত্রছাত্রী পড়াবে
ভুলচুকে কষিয়ে ..
কানমলাও দেবে।
আশাবাদী আমি তুমি
আশাবাদী বঙ্গবাসী
এবার হবে সুশাসন
ধর্ষকের হবে ফাঁসি।
চিত্র হোক একটাই
দ্বিচারিতা নয়,
কালের গর্ভে হারিয়ে যায়
যেকোনো সুদিন, সুসময়!
মনে রাখবেন সবটা..
পুরাতন স্বৈরাচার
পান থেকে চুন খসলেই
উল্টে যাবে বিচার
So… Take care..