নিয়ামতপুরের রহমান পাড়ার শুটআউটের ঘটনায় সাংবাদিক সম্মেলন করলেন DCP ওয়েস্ট সন্দীপ কাররা


কাজল মিত্র: কুলটি:- গত ২৯তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিকে মাথায় গুলি করে মারে দুই দুষ্কৃতী। ঘটনার তদন্ত নেমে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ
গত ৩০শে আগস্ট জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইন্টিকাফ আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২তারিখে এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারাহ নাজ সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ৮ সেপ্টেম্বর এই ঘটনায় আরও সুপারি কিলার গ্যাং এর ৪ সদস্যকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।
সুপারি কিলার গ্যাঙ্গদের পুলিশ হেপাজতে নিয়ে জানতে পারে এই ঘটনার মেন ডিলার যে টাকার লেনদেন করেছিল সাইফ আলী কুরেসি @ চান্দকে
আসানসোল বস্তিন বাজার এলাকা থেকে আজ সকালে গ্রেপ্তার করা হয় অর্থাৎ এখনো পর্যন্ত মোট ৮জনকে গ্রেপ্তার হয়। পুরো ঘটনার সম্বন্ধে আজ দুপুর ১২:৩০টায় কুলটি DCP কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন DCP ওয়েস্ট সন্দীপ কররা। ঘটনায় ব্যবহিত আগ্নেয়াস্ত্র অর্থাৎ একটি বন্দুক এবং তিনটি কার্টুজ উদ্ধার করা হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )