নির্বাচনে সন্ত্রাস রুখতে লোকভবনের উদ্যোগ: চালু হলো ২৪x৭ হেল্পলাইন

নির্বাচনে সন্ত্রাস রুখতে লোকভবনের উদ্যোগ: চালু হলো ২৪x৭ হেল্পলাইন

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

       ​রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অশান্তি রুখতে সক্রিয় ভূমিকা গ্রহণ করল লোকভবন। ভোটের ময়দানে কোনো প্রকার অশান্তি বা হুমকির সম্মুখীন হলে ভোটাররা এখন সরাসরি রাজ্যপালকে জানাতে পারবেন। সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য রাজভবনে চালু করা হয়েছে একটি ২৪x৭  শান্তি কক্ষ।

​          ​রাজ্যপাল জানিয়েছেন, ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট একটি ফোন নম্বর ও ইমেল আইডি চালু করা হয়েছে, যেখানে দিন-রাত যেকোনো সময় যোগাযোগ করা সম্ভব। হেল্পলাইন নম্বরগুলি হল— 033-2200-1022 / 1023 / 1025 / 1026 / 1027 / 1028 / 1029

​       লোকভবন সূত্রে জানানো হয়েছে, এখান থেকে সংগৃহীত অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের কাছে পাঠানো হবে। বিশেষত স্পর্শকাতর এলাকাগুলো থেকে আসা ফোন কলগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোটের আবহে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে রাজভবনের এই বিশেষ হেল্পলাইন একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

       সব মিলিয়ে, ভোটের আগে এই হেল্পলাইন চালু হওয়ায় রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *