পরিবেশকে বাঁচিয়ে রাখতে গাছ বিতরণ DYFI- এর সদস্যদের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লক জুড়ে জলের সমস্যা,দৈনন্দিন আবহাওয়ার খামখালী পরিবর্তন এবং বিঘ্নিত জলচক্রকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য ডি.ওয়াই.এফ.আই সালানপুরের এরিয়া কমিটির উদ্যোগে ব্লক জুড়ে ক্লাব, বিদ্যালয় এবং স্বেচ্ছাসেবী সংস্থা গুলিতে শুরু হল লাগাতার গাছ বিতরণ কর্মসূচি।আজ রবিবার একুশে জুলাই এই কর্মসূচি শুরু করা হয়। রূপনারায়ানপুর এবং চিত্তরঞ্জন এলাকার মোটামুটি ১৫ টি ক্লাব এবং সংস্থায় এই গাছ বিতরণ কর্মসূচি করা হয়।শিশু, সোনাঝুরি,শাল এই তিন রকমের গাছ দুটি করে প্রতি সংস্থায় দেওয়া হয়।
ডি.ওয়াই.এফ.আই কর্মীরা জানান যে পুকুর বুজিয়ে চারিদিকে ফ্ল্যাট হচ্ছে, গাছ কাটা হচ্ছে প্রতিনিয়ত। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। ফলত আবহাওয়ার কোন ঠিক থাকছে না। এই পরিবেশ মাফিয়া চক্রের বিরুদ্ধে ডি.ওয়াই.এফ.আই এর এই উদ্যোগ।তারা প্রত্যেক সংস্থাতে গাছ দিয়ে অনুরোধ করেছে তাদের সংস্থা কিম্বা ক্লাব প্রাঙ্গনে এই গাছ লাগিয়ে বড় করে পরিবেশ রক্ষার এই লড়াইতে তাদের সঙ্গে থাকার।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য আবির ঘোষ,
সালানপুর ডি.ওয়াই.এফ. আইয়ের সৌরভ মুখার্জী, রুপন চৌধুরী,অনিশ মিশ্র সুদীপ্ত দে,আর্য গুহ,সুবেদা সরেন, সুমন্ত চক্রবর্তী এবং অন্যান্য ডি.ওয়াই.এফ. আইয়ের কর্মীবৃন্দ। সাথে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন নেতৃত্ব মৃন্ময় ঘোষাল এবং মিতালী দত্ত।ডি.ওয়াই.এফ. আইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই কর্মসূচি লাগাতার চলবে এবং সামনের দিনে বনদপ্তরের সাহায্য পেলে তারা এই কর্মসূচিকে সালানপুর এলাকায় সমস্ত ক্লাব সংস্থাকে যুক্ত করে এক আন্দোলনের পর্যায়ে নিয়ে যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *