পানাগড় বাইপাসে দুই কন্টেইনারের সংঘর্ষ: দুর্ঘটনাস্থলে বিধায়ক

পানাগড় বাইপাসে দুই কন্টেইনারের সংঘর্ষ: দুর্ঘটনাস্থলে বিধায়ক

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

          ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে রবিবার বিকেলে দুটি কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুই লেনে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বিকেল সাড়ে চারটে নাগাদ লোহার সরঞ্জাম বোঝাই একটি কন্টেইনার কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো লেনে চলে আসে এবং আসানসোলগামী অপর একটি কন্টেইনারকে সজোরে ধাক্কা মারে।

​ধাক্কার চোটে দুটি কন্টেইনারই রাস্তার ওপর উল্টে গেলে দুই চালক আহত হন।

       খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গলসি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক রাজু পাত্র তড়িঘড়ি গাড়ি থামিয়ে উদ্ধারকাজে হাত লাগান। তিনি আহত চালকদের সঙ্গে কথা বলেন, তাদের পানীয় জলের ব্যবস্থা করেন এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করেন।

       ​ক্রেনের সাহায্যে কন্টেইনার দুটি সরানোর পর প্রায় এক ঘণ্টা বাদে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে। বিধায়কের এমন তৎপরতায় খুশি স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *