পিছু হঠল পুরনিগম: উচ্ছেদ অভিযানে ‘শেষ সুযোগ’

পিছু হঠল পুরনিগম: উচ্ছেদ অভিযানে ‘শেষ সুযোগ’

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       ব্যবসায়ীদের আবেদনের চাপে আসানসোলে হটন রোডের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান আপাতত ১৫ দিনের জন্য স্থগিত করল পুরনিগম। শনিবার সকাল থেকে জিটি রোডের হটন রোড মোড় থেকে এসবি গড়াই রোডের ইসমাইল মোড় পর্যন্ত এই অভিযান চালানোর কথা ছিল। প্রশাসনের এই সিদ্ধান্তে অনেকেই ‘পুরনিগমের পিছু হঠা’র ছায়া দেখছেন।

      ​শুক্রবার সকালে মাইকিং করে জানানো হয়, ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দখল সরানোর আশ্বাস দিয়ে অতিরিক্ত সময় চেয়েছেন। তাদের আরজি মেনে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তবে পুরনিগম স্পষ্ট করে দিয়েছে, এই নির্দিষ্ট সময়ের পর আধিকারিকদের একটি দল এলাকা পরিদর্শন করবেন এবং দখলমুক্ত না হলে কঠোর আইনি পদক্ষেপ বা উচ্ছেদ অভিযান শুরু হবে।

      ​হটন রোডের দীর্ঘদিনের যানজট ও ফুটপাথ দখল রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাইকিংয়ের পর অনেক ব্যবসায়ীকে নিজেদের দোকানের বর্ধিত শেড বা বাঁশের কাঠামো সরাতে দেখা গেলেও, এক শ্রেণির ব্যবসায়ীর মধ্যে চাপা আতঙ্ক বজায় রয়েছে। অতীতেও একাধিকবার উচ্ছেদের ঘোষণা কার্যকর না হওয়ায়, ১৫ দিনের এই ‘শেষ সুযোগ’ শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *