শিখা বিশ্বাস (নদীয়া)

আমি এক ক্ষুদ্র "প্রদীপ শিখা "...
বহ্নিমান উজ্জীবিত আমি
ঘনীভূত অন্ধকারে আলোর দিশা!
বৃহৎ অগ্নিকুণ্ডের কাছে আমি তুচ্ছ,
তবু জ্বালাতে পারি গোটা বিশ্ব!!
আমি এক ক্ষুদ্র প্রদীপ শিখা,
আত্মগর্বে আমি গর্বিত!
আমি আলভার দর্পে হইনি কুণ্ঠিত।
আমি চির উদ্ভাসিত …
আমি শুভবার্তার পথ প্রদর্শক!
আমি এক ক্ষুদ্র প্রদীপ শিখা ---
আমি প্রতিষ্ঠিত হই তুলসী তলে সায়াহ্নে
শুভ শক্তি রুপে!
বহিষ্কার করি অশুভ শক্তি কে।
আমি প্রসারিত হই হাজার প্রদীপে …
আমি জ্বলজ্বল করি উৎসব গৃহে!
কখনও রুপান্তরিত হই দাবানলে!
আমি এক ক্ষুদ্র প্রদীপ শিখা
আমি অন্ধকারে আলোর দিশা!
আমি বৈদ্যুতিক শক্তির বিকল্প
বিভীষিকাময় অন্ধকারে আমি হয়ে উঠি অনন্য!!