বার্নপুর ও আসানসোলে টাস্ক ফোর্সের অভিযান

কৌশিক মুখার্জী: আসানসোল:-

গত কয়েকদিন ধরে উৎসবের মরশুমে কাঁচা সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। বারবার ক্রেতারা অভিযোগ করায় পুনরায় টাস্ক ফোর্স আসানসোল ও বার্নপুর বাজার পরিদর্শন করতে নামলেন। মঙ্গলবার সকাল থেকেই বার্নপুর এবং আসানসোল বাজারে পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সরকারি অধিকারিকরা। আধিকারিকরা জানিয়েছেন জেলাশাসকের নির্দেশেই তারা বার্নপুর এবং আসানসোল বাজারে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম পরিদর্শন করতে নেমেছেন। যদিও সরকারি আধিকারিকদের দাবি এই কদিনে বেশ অনেকটাই কমেছে সবজির দাম। আলুর দামও নিয়ন্ত্রিত। যদিও পেঁয়াজের দাম বেশ কিছুটা বেশি। অন্যদিকে কাঁচা লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির দাম বেশ খানিকটা কমেছে৷ সরকারি আধিকারিকরা দাবি করেছেন শীতের সবজি নামলেই সবজির দাম আরো অনেকটাই কমে আসবে। ফলে স্বস্তি মিলবে ক্রেতাদের।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )