কৌশিক ঘোষ,হাওড়া:– হাওড়ার বালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে রাতেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীকে আটক করা হয়।কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা যৌথ অভিযানে বালী সতীশ চক্রবর্তী লেন,বালী পুরাতন পোস্ট অফিস সহ আরো নানান এলাকা থেকে তাদেরকে আটক করে।রাতেই এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র।পুলিশ আধিকারিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বচসা ও চলে।পরে রাতে বেলুড় থানার সামনে অবস্থান ধরনা বিক্ষোভ করেন বালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈশাশ মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। পুলিশের এই হঠাৎ গ্রেফতারের ঘটনায় সকলেই হতচকিত হয়ে পড়েন।

Posted inজেলার আপডেট বিধানসভা ভোট
