বিজয়া সম্মেলনের সভা মঞ্চ থেকে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব বিধায়ক হরেরাম সিং

রাকেশ লাহা,  জামুড়িয়া , পশ্চিম বর্ধমান:- 

আমি  এই এলাকার বিধায়ক, অথচ আমায় মানে না কারখানা কর্তৃপক্ষ।।  বিজয়া সম্মেলনের সভা মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় বিধায়ক হরেরাম সিং। প্রসঙ্গত গতকাল অর্থাৎ শনিবার ছিল জামুরিয়া ব্লক টু শ্রমিক সংগঠনের বিজয়া সম্মেলন অনুষ্ঠান। সেখানে শ্রমিক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা আসানসোল সাব ডিভিশন এর সভাপতি অভিজিৎ ঘটক থেকে শুরু করে আরো অন্যান্য নেতা নেত্রী এমনকি কারখানার বহু সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। আর সেই সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিধায়ক হরেরাম সিং।

বিধায়কের মন্তব্য, কারখানা থেকে কোটি কোটি টাকা তুলছে এবং অন্য জায়গায় বিনিয়োগ করছে কর্তৃপক্ষ অথচ যেই শ্রমিকদের বেতনের সময় হচ্ছে তখন নানান টাল বাহানা, এছাড়াও শ্রমিকদের নামে চুরির  অভিযোগ তুলে শ্রমিক ছাটাই, এমনকি শ্রমিকদের কাজ থেকে বরখাস্ত করা, এছাড়াও যেভাবে শ্রমিকদের উপর অত্যাচার করা যায় সমস্তটাই করছে কারখানা কর্তৃপক্ষ। কোন শ্রমিকের উপর এ ধরনের অন্যায় অবিচারের প্রতিবাদে যেই কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাই সেখানে আমাকেও মান্যতা দেওয়া হয় না।

বেশ কয়েকজনের নাম ধরেও তিনি বলেন যে এরা কারখানা কর্তৃপক্ষের চামচা এই চামচাগুলি এই ধরনের কাজ করেন । তারা দায়িত্ব  নিয়ে এমন ভাব দেখাতে শুরু করেছে যেন তারা দেশের প্রধানমন্ত্রী।

তাই এদের ঠান্ডা করতে আমরা এখানে রাজু মুখার্জীকে দায়িত্ব দিয়ে দিয়েছি, আর কিছুদিনের মধ্যেই এরা সবাই ঠান্ডা হয়ে যাবে।

 তিনি বলেন INTTUC কারোর দয়াতে চলেনা, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, যেখানে অন্যায় অত্যাচার হবে শ্রমিকদের ওপর  সেখানেই প্রতিবাদ করব। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দিয়ে তিনি জানান খুব শীঘ্রই আমরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আ্যকশন নেব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *