বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী পালিত রূপনারায়ণপুরে

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী চিন্তাবিদ বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল হিন্দু জাগরণ (সালানপুর খণ্ড)। বৃহস্পতিবার রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন ও সমাজসেবীরা সাভারকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

     ​এদিনের অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামে সাভারকরের ত্যাগ ও অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, সাভারকরের জীবন দেশপ্রেম ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস। ভারতমাতার এই বীর সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এলাকার বহু মানুষ কর্মসূচিতে সামিল হন।

   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ সভার জেলা বিধি প্রমুখ পার্থ চৌধুরী, সালানপুর ব্লক সংগঠন ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জীব ঘোষ, বিজেপি নেতা অনুপ চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে রূপনারায়ণপুরে সাভারকর জয়ন্তী উদযাপিত হলো।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )