বুথের বাইরে মোদির হয়ে প্রচার করার অভিযোগ উঠলো কর্মরত বিএসএফ জওয়ানের উপরে

কৌশিক মুখার্জী: আসানসোল:- বুথের বাইরে মোদির হয়ে প্রচার করার অভিযোগ উঠলো বুথের বাইরে কর্মরত বিএসএফ জওয়ানের উপরে।সাথে বুথের ভিতরে বিজেপির বুথ এজেন্ট ভোটারদের এক নাম্বার বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করছে বলে অভিযোগ করে তৃণমূল।ঘটনাটি সালানপুর ব্লকের ডাবর কলিয়ারীর 116 নাম্বার বুথে।অভিযোগ মোবাইলে মোদির প্রচারের ভিডিও চালিয়ে ভোটারদের প্রভাবিত করছে কর্মরত বিএসএফ জওয়ান।তারই সঙ্গে বুথে আগত ভোটারদের খোলাখুলি বলা হচ্ছে বিজেপিকে ভোট দেবার জন্য।এমনি অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ লাল শ্রীবাস্তব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *