বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে জন্মদিন পালন কিশোরের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

কিশোর লক্ষীকান্ত তেওয়ারী নিজের মা,বাবা ও দিদিকে সঙ্গে নিয়ে নিজের ১৭তম বর্ষের জন্মদিন পালন করলো রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবেলেসের বৃদ্ধাশ্রমে।এদিন মা সত্তমা তেওয়ারী তিনি সালানপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা ও বাবা তৃণমূলকর্মী গৌরাঙ্গ তেওয়ারী এবং দিদি পূজা তেওয়ারীকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ- বৃদ্ধাদের সঙ্গে কেক কেটে তার নিজের জন্ম দিনটি পালন করেন।তাছাড়া বৃদ্ধাশ্রমে সবার জন্য মধ্যান্হ ভোজনের ব্যাবস্থা করেন।এদিন কিশোর লক্ষীকান্ত জানান প্রতি বছর মনে একটা ইচ্ছা থাকে বৃদ্ধাশ্রমে গিয়ে অসহায় দিদা দাদুদের সঙ্গে নিজের জন্মদিনটা পালন করি।তাই এইবার মা বাবাকে বলার পরেই তারা আমার আবদারে খুশি হয়ে বৃদ্ধাশ্রমে আমার জন্মদিনটি পালন করলো।আমি খুবই খুশি আজ।আমি চাই বড় হয়ে এইসব অসহায় মানুষের জন্য কিছু করতে।তাদের পাশে থাকতে।নিজের ছেলের এই আবদারে খুশি মা,বাবা সহ সমস্ত পরিবার।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )