বোলপুরে কনেযাত্রী বোঝাই বাসে ট্রাক্টারের ধাক্কা

বোলপুরে কনেযাত্রী বোঝাই বাসে ট্রাক্টারের ধাক্কা

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

        সোমবার সকালে বীরভূমের বোলপুর সংলগ্ন প্রভাত সরণি এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মুর্শিদাবাদ থেকে ভেদিয়াগামী একটি কনেযাত্রী বোঝাই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত সাত থেকে আটজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

      ​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

         ​দুর্ঘটনার জেরে প্রভাত সরণি রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত যান দুটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই যাতায়াত নিরাপদ করতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *