ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইস্পাত নগরী

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ঝলসে গেল যুবক। বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। যুবকের নাম সজল দেবনাথ (৩০)। আশঙ্কা জনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের নিউটনের ১৭ নম্বর স্ট্রিটে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সজল দেবনাথ সাত নং স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন। সেই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল। পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন, প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে। কিন্তু এসে দেখি বোমার মশলা পড়ে আছে। কি কারণে বিস্ফোরণ, আমরা বুঝে উঠতে পারছি না। স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, বারুদ নিয়ে ঐ বাড়ির ভেতরে কোনও পরীক্ষা করছিল ঐ যুবক। তখনই কোনও ভাবে আগুন ধরে যায়। সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *