ভাব ব্যঞ্জনা

মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

ভালোর মর্ম ভালোরাই বোঝে,
দুষ্টের মন দুষ্টু খোঁজে,
ডাস্টবিনেতে গরিব কাঁদে,
ধনীর আকাঙ্ক্ষা ছোটে চাঁদে।

কিপটে দাতা, সে মেকি দাতাকর্ণ,
সবজান্তার মগজে নেই স্বর- ব্যঞ্জনবর্ণ ,
মিষ্ট ভাষণের আড়ালে ঘোর অনাচারী,
বিশুদ্ধতার মোড়কে যেন শুদ্ধ ব্রহ্মচারী।

খন্ডে-খন্ডে এ জীবন দ্বি-খন্ডিত,
ঝরা পাতার শেষে যেমন চিরবসন্ত ,
ডুবু-ডুবু রবির নিভু-নিভু আলো ,
হিংসার বশে জাপটে ধরে কালো।

খোলা চোখে আলোর আলো ঝিকমিক,
বন্ধ চোখে আঁধারে অন্ধ চারিদিক,
আলো-কালোর এক সাথে হবে যেদিন দেখা…
জীবন টানবে সেদিন অন্তিম রেখা..!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *