ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর: নিহতের পরিবারের পাশে তৃণমূলের প্রতিনিধি দল

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর: নিহতের পরিবারের পাশে তৃণমূলের প্রতিনিধি দল

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

      ​ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূমের নানুর। গত ৫ মে সন্তোষপুর গ্রামে নৃশংসভাবে খুন হন স্থানীয় তৃণমূল নেতা আবির শেখ। এই ঘটনায় নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতির পর্যালোচনায় বুধবার দুপুরে গ্রামে পৌঁছাল তৃণমূল কংগ্রেসের উচ্চপর্যায়ের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’।

        ​প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং অসিত মাল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ ও বিধায়ক বিধান চন্দ্র মাঝি। নেতৃত্ব নিহত আবির শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ শোনেন। তৃণমূলের তরফে শোকসন্তপ্ত পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

       এই খুনের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব। প্রতিমা মণ্ডল ঘটনার তীব্র নিন্দা করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাসকদল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *