ভোট ময়দান ছেড়ে আসানসোল আদালতে অগ্নিমিত্রা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

লোকসভার নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি। তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনেই  প্রার্থী ঘোষণা করলেও  বিজেপি প্রথম দফায় পশ্চিম বঙ্গের জন্য ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে। যদিও বিজেপির প্রার্থী ঘোষণা হলেও আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন। যদিও প্রার্থী নয় এই মুহূর্তে দল দেখে দলিয় কর্মীরা কোমর বেঁধে নির্বাচনের জন্য প্রচারের ঝড় তুলেছে। তারই মধ্যে দেখতে পাওয়া গেল বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালকে আসানসোল কোটে। কি কারনে তিনি কোর্টে এসেছেন তা জানতে চাওয়া হলে তিনি জানান যে তৃণমূল সরকার তার কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়েছে। তাদের জামিনের জন্যই কোর্টে আসা।

অগ্নিমিত্রা পাল আরও বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোন আন্দোলন করলে বা প্রতিবাদ করলে এই তৃণমূল সরকারের পুলিশ কেস দেয় । আমাকেও তা দিয়েছে ২০২৩ এর বাই ইলেকশনে গাড়ি ভাঙচুর হলো আমার, কিন্তু কেস খেলাম আমি। আমার গাড়িও ভাঙচুর হলো এবং কেশও খেলাম কর্পোরেশন ইলেকশনের সময় মহিশিলা মোড়ে তৃণমূলের ছেলেরা এসে ঝামেলা করল আমাদের কার্যকর্তারা কিছু করেনি তাতেও আমি কেস খেলাম। ভালবাসবেন ভালবাসা পাবেন সম্মান দেবেন সম্মান পাবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন আপনার পুলিশকে দিয়ে এরকম হয়রানি করাবেন এবং আপনার ছেলেরা এসে হুজ্জতি করবে মাথায় বন্দুক ঠেকাবে সেটা কিন্তু হবে না মারের বদলা মার হবে।

প্রসঙ্গত, সন্দেস খালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বারাবনি ব্লকের ছাতাডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।মিছিলের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের কুশপুতুল দাহ করা হয়। বিজেপির আসানসোল সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, যুব মোর্চার সভাপতি বাবন মন্ডল সহ তিন জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা করে বলে অভিযোগ বিজেপির।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *