​মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব পশ্চিম বর্ধমান জেলার, দুই হেভিওয়েট মন্ত্রীর দায়িত্ব লাভ

​মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব পশ্চিম বর্ধমান জেলার, দুই হেভিওয়েট মন্ত্রীর দায়িত্ব লাভ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এল পশ্চিম বর্ধমান জেলা। জেলার দুই হেভিওয়েট বিধায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাওয়ায় শিল্পাঞ্চলে খুশির হাওয়া বইছে।

     ​কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার পেয়েছেন জনস্বাস্থ্য কারিগরি (PHE) এবং পূর্ত (PWD) দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। অতীতে এই দুই দপ্তর নিয়ে নানা দুর্নীতির অভিযোগ থাকলেও, আরএসএস ঘরানার স্বচ্ছ ভাবমূর্তির নেতা ডাঃ পোদ্দারের ওপর আস্থা রেখেছে রাজ্য। আশা করা হচ্ছে, তার নেতৃত্বে রাজ্যের পানীয় জল ও পরিকাঠামো উন্নয়নের থমকে থাকা কাজগুলো গতি পাবে। 

     অন্যদিকে, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল পেয়েছেন নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রকের দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি রাজ্যজুড়ে পুর পরিষেবা নিশ্চিতে বিশেষ সক্রিয় ভূমিকা পালন করছেন। এক জেলা থেকে মন্ত্রিসভায় দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপস্থিতি জেলাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *