মালগাড়ির বগি লাইনচ্যুত, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

মালগাড়ির বগি লাইনচ্যুত, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:

         বুধবার সকালে মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পানাগড় স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

      ​রেলসূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একটি সিমেন্ট বোঝাই মালগাড়ি পানাগড় স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের পাশের লুপ লাইনে দাঁড়িয়েছিল। স্টেশন থেকে মেন লাইনে ওঠার জন্য মালগাড়িটি এগোতে শুরু করলেই বিপত্তি ঘটে। ইঞ্জিনের পিছনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে। বগিটি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনের ইঞ্জিনটি গিয়ে দাঁড়ায় পানাগড় রেলগেট বা ৩ নম্বর গেটের ওপর।

      ​বগিটিকে পুনরায় লাইনে তোলার কাজ শুরু হতেই দীর্ঘ সময় ধরে রেলগেট বন্ধ রাখা হয়। ফলে গেটের দুই দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘ চেষ্টার পর অবশেষে বগিটিকে লাইনে তুলে মালগাড়িটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর গেট খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

     এই ঘটনার কারণ নিয়ে রেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রেলের কোনো আধিকারিক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *