“মন্ত্রী হলে কি নাচ নিষেধ?” প্রশ্ন রাজ্যর মন্ত্রীর

“মন্ত্রী হলে কি নাচ নিষেধ?” প্রশ্ন রাজ্যর মন্ত্রীর

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         রাজ্যে পটপরিবর্তনের পর রানিগঞ্জের বাঁশরা এলাকায় বিজেপির বিজয় মিছিলে যোগ দিয়ে জনসংযোগ সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন খোলা জিপে চেপে কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝে গানের তালে পা মেলাতে দেখা যায় আসানসোল দক্ষিণের এই বিধায়ককে।

       ​পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পাল পালটা প্রশ্ন তোলেন, “বিধায়ক বা মন্ত্রী হলে কি নাচ করা অপরাধ? দীর্ঘ ১৫ বছর পর এলাকার মানুষ মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছেন, তাই এই আনন্দ।” তিনি স্পষ্ট জানান, মানুষের সাথে সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি এলাকার উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।

      এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফাইল খোলা প্রসঙ্গে তিনি বলেন, “ভুল কাজের হিসেব হওয়া কোনো অন্যায় নয়।” পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার কথা স্মরণ করিয়ে তিনি জানান, সরকারি কাজে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *