মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেটের উদ্বোধন

সংবাদদাতা: সালানপুর:-

বড়দিন ও নব বর্ষের আগমনের মাত্র আর কয়েক দিন বাকি রয়েছে।নতুন বছর মানে মানুষের কাছে খুশি এবং আনন্দে ভরা।তাই আনন্দে উপভোগ করতে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে পড়ে মাইথনে পিকনিকের মরশুম।আর পশ্চিম বর্ধমানের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো মাইথন জলধার।তাই প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূরদূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে মাইথনে।

তাই প্রতি বছরের মত মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেঁটে উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল এবং সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ও ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান পিকনিকের আনন্দ উপভোগ করতে পর্যটকরা মাইথনে আসেন।তাই প্রতি বছরের মত এই বছরও স্বাগতম গেটের উদ্বোধন করা হলো।তাছাড়া পর্যটকদের সুবিধার্থে দলের তরফে পিকনিক স্পটে সহায়তা ক্যাম্প করা হবে।

তাছাড়া এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রামচন্দ্র সাউ,অক্ষয় লায়েক,সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *