মাধ্যমিকের ফলপ্রকাশ: জেনে নিন রেজাল্ট দেখার সব খুঁটিনাটি

মাধ্যমিকের ফলপ্রকাশ: জেনে নিন রেজাল্ট দেখার সব খুঁটিনাটি

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

​          প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের লক্ষাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর। আগামীকাল, শুক্রবার (৮ মে) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা ও পাসের হার প্রকাশ করবেন।

          সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে নিজেদের ফল জানতে পারবে। ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের নিজস্ব রোল নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করতে হবে। রেজাল্ট দেখা যাবে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে:

​wbresults.nic.in

​wbbse.wb.gov.in

​indiaresults.com

             ইন্টারনেট পরিষেবা ব্যাহত হলে এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইলের মেসেজ বক্সে WB 10 লিখে পাঠাতে হবে ৫৬০৭০, ৫৬২৬৩ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়াও গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও ডিজিটাল মার্কশিট ডাউনলোড করা যাবে।

          পর্ষদ জানিয়েছে, অনলাইনের মার্কশিটটি কেবল সাময়িক তথ্য হিসেবে গণ্য হবে। ওইদিন সকাল ১০টা ৩০ মিনিটের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি থেকে ছাত্রছাত্রীরা অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। পর্ষদ সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছে, ফলপ্রকাশ ঘিরে যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো যান্ত্রিক গোলযোগ এড়াতে একাধিক বিকল্প ওয়েবসাইটের ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছে শিক্ষা মহল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *