মানব উন্নয়ন মূলক কাজে প্রীতি উপহার মেলা ‌

‌অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া:- অবধূত দেবীদাস সেবা সংস্থান এর উদ্যোগে গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা ১ নং পঞ্চায়েত সমিতির রসপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কলিকাতা গ্ৰামে ভারতমাতা সংঘ -র ব্যবস্থাপনায় মানব উন্নয়ন মূলক কাজে প্রীতি উপহার মেলা অনুষ্ঠিত হল। শারদোৎসব এর প্রাক্কালে প্রবল বর্ষণে ও ডি ভি সি -র ছাড়া জলে আমতা ১, আমতা ২, উদয়নারায়ণপুর ব্লকের বিস্তির্ণ অঞ্চলের গ্ৰামগুলি প্লাবিত হয়। বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য ১০০০ (এক হাজার) মানুষকে মানব কল্যাণ মূলক কাজে প্রীতি উপহার মেলায় বস্ত্র বিতরণ করা হয়। এদিনের উপহার মেলায় উপস্থিত ছিলেন অবধূত দেবীদাস সংস্থান মানব সেবা দলের সেবক শুভঙ্কর মন্ডল,জয়ন্ত পল্ল্যে, গুরুদাস সাধুখাঁ, পিনাকীরঞ্জন দাস সহ আরও অনেকেই। 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )