মুখমন্ত্রীর নির্দেশের পরেও কুলটিতে চলছে অবৈধ বালি পাচার

কৌশিক মুখার্জী: কুলটি:-

মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া হুশিয়ারীর পরেও চলছে অবৈধ বালির কারবার।কুলটি থানার শাকতোড়িয়াতে পুলিশের নাকের ডগায় চলছে অবৈধ বালির কারবার।আর এমনই ছবি ধরা পড়লো সংবাদ মাধ্যমের ক্যামেরায়।কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় ঘাট,হাতনল,রক্তা নদীঘাটের থেকে অবৈধ ভাবে বালি পাচারের ছবি ধরা পড়েছে।তবে পাচার কারীরা এখন পাচারের কৌশল বদলেছে এখন বড়গাড়ির বদলে ছোট গাড়ি তথা মালবাহি টেম্পুতে করে নদীঘাট থেকে বালি নিয়ে পাচার করা হচ্ছে এমনটাই উঠে এলো ক্যামেরায়।তবে প্রশ্ন কার মদতে এই বালি পাচার চলছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )