মেধা তালিকায় আসানসোলের অভিষেক, খুশির হাওয়া শিল্পাঞ্চলে

মেধা তালিকায় আসানসোলের অভিষেক, খুশির হাওয়া শিল্পাঞ্চলে

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান অধিকার করে পশ্চিম বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করল আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিষেক দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। সে বাংলা, জীবন বিজ্ঞান এবং অংকে ১০০-তে ১০০ পেয়েছে।

      ​আসানসোলের শহীদ সুকুমার পল্লীর বাসিন্দা অভিষেকের এই সাফল্যে খুশির জোয়ার তার পরিবার ও এলাকায়। বাবা অসিত দাস পেশায় একজন ডেলিভারি কর্মী এবং মা ঝুমা দাস গৃহবধূ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের এই লড়াকু মেধাবী জানায়, পরীক্ষার ফল ভালো হবে আশা থাকলেও রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া ছিল অভাবনীয়। তার সাফল্যের নেপথ্যে স্কুলের মহারাজ ও শিক্ষকদের বিশেষ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছে সে।

         ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা অভিষেক জানায়, রাতে শান্ত পরিবেশে পড়াশোনা করতেই সে বেশি পছন্দ করত। গল্পের বই পড়া তার অন্যতম শখ। আগামী দিনের পরীক্ষার্থীদের তার পরামর্শ— “নিজের মতো করে মন দিয়ে পড়াশোনা করলেই সাফল্য নিশ্চিত।” তার এই সাফল্যে গর্বিত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *