যা হয় ভালোর জন্য হয়

সুদীপা চ্যাটার্জী (কৃষ্ণনগর, নদীয়া)

আজ যা হারালাম, মনটা ভার,
কাল সে কষ্টই হবে উপহার।
দেখিনি পথ, ছিল ঘোর অন্ধকার,
সেখানেই জ্বলে উঠল আশার দাঁড়।

ভুলে যেও না, সবকিছুর মানে আছে,
দুঃখেরও মাঝে ভালো কিছু বাঁচে।
আজকের কান্না, কালকের হাসি,
ভালো কিছুরই তো শুরু এই খুঁজি খুঁজি।

তাই থেমো না, ভেঙে পড়ো না অযথা,
ভাগ্য লেখে গল্প, নিজের মতো করে কোথা।
যা হয়, সবই শেখায় ধৈর্য আর সহন,
শেষে বুঝি—হয়তো এটাই ছিল জীবনপথের অনুপ্রেরণ।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )