মধুছন্দা গাঙ্গুলী (কলকাতা)

অবগুণ্ঠনে মুখখানি ঢেকে
কাছে আসো কেন শেষে,
চোখ ফেরালে, দূর হতে তুমি
চেয়ে থেকো অনিমেষে।
এভাবে কেন নয়নের ডোরে
বেঁধে রাখো আমাকে প্রিয়
এ চোখের অনুনয় বাণী
হৃদয়ে রইবে স্মরণীয় ।
মন মন্দিরে মূর্তি এঁকে
হৃদয় অর্চনায় তোমাকে সেবি,
ভালোবেসে আমায় দেখো একবার
হে আমার পাষাণ দেবী।
শ্রাবণ ফুরায় ধীরে ধীরে
কমে যায় মেঘের আনাগোনা,
তোমায় দেখে ভাবি মনে মনে
এ পথ তো আমার অজানা।
প্রেম যমুনার ভেলায় ভেসে ভেসে
ঢেউয়ের লীলায় তুমি মেতে থাকো,
তবু… কাছে যখনই আসো প্রিয়
অবগুণ্ঠনে কেন মুখ ঢাকো!
