লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী কে ভোট না মেলায় পানীয় জল সরবরাহ বন্ধ

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌরনিগমের ওয়ার্ড নম্বর 66 এর দামাগোডিয়া এলাকায় পানীয় জল সংকটের জন্য গ্রামবাসীরা বৃহস্পতিবার বরাকর কল্যানেশ্বরী মুখ্য সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।গ্রামবাসীরা অভিযোগ করে বলেন বিগত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত শুক্রবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ছে, গ্রামবাসীরা অভিযোগ করে বলেন এই বিষয়ে কাউন্সিলর অশোক পাসোওয়ান জিজ্ঞেস করলে তিনি বলেন এই এলাকা থেকে ভোট পাওয়া যায়নি।গ্রামবাসীরা আরো বলেন পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করার দরকার পড়লে তাও করবো।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )