শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পৌরনিগমে

কৌশিক মুখার্জী: আসানসোল :-শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন হয়ে গেল আসানসোল পৌরনিগমে। শুক্রবার আসানসোল পৌর নিগমের মূল ভবনে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এম এমআইসি গুরুদাস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আসানসোল পৌর নিয়মের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ।  উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আধিকারিকরা ও আসানসোল পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে “একুশে ফেব্রুয়ারি” তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতি রোমন্থন করেন আসানসোল পুরো নিয়মের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মেয়র বিধান উপাধ্যায় বলেন আমরা যারা বাংলায় কথা বলি, বাংলা ভাষা নিয়ে চর্চা করি তাদের প্রত্যেককেই আজকের দিনে অনেক অভিনন্দন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *