শৈশবকে বাঁচতে দাও

মালবিকা পণ্ডা
(ডিরোজিও নগর, পূর্ব মেদিনীপুর)

শিশু দিবসে কচিকাঁচারা করছে হৈ চৈ
নাচানাচি দাপাদাপি করছে ফেলে বই।
আনন্দ আর ছেলেমানুষী চোখ ভরে যায় দেখে
শৈশব কি পাওয়া যায় ঘরে বন্দি রেখে?

জগতটাকে দেখুক ওরা দুটি নয়ন ভরি
স্কুলের ব্যাগটা ওদের কাছে বড্ড বেশি ভারি।
শিক্ষা থাক খেলা থাক থাকুক পরিবেশ
শৈশবটা ব্যাগের চাপে না হয় যেন শেষ।

শিশুর মন জানতে হলে হতে হবে শিশু
সব শিশুর অন্তরেতে বিরাজ করেন যীশু।
প্রকৃতি ওদের বন্ধু হোক পা ছুঁয়ে থাক মাটি
দেশের সেরা হবে ওরা মানুষ হবে খাঁটি।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )