সকলকে ছেড়ে চলে গেলেন সালানপুর ব্লকে প্রথম তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত গঠনের কারিগর তপন তেওয়ারি

কাজল মিত্র: সালানপুর:- তৎকালীন বাম শাসনের অত্যাচার থেকে আছড়া পঞ্চায়েত কে মুক্ত করে যিনি একটু একটু করে হাতে ধরে গড়ে তুলেছেন, যিনি মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন, তিনি আর কেউ নন আছরা পঞ্চায়েত সদস্য তপন তেওয়ারী। 

একটা সময়, আছড়া ছিল বামেদের দূর্গ। পেছনে থেকে পঞ্চায়েতবাসীকে শিখিয়ে ছিলেন প্রতিবাদ। বামেদের হাত থেকে বাম রাজত্বেই কংগ্রেসের কাঁধে ভর করে ছিনিয়ে নিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতবাসীদের দেখিয়েছিলেন বামেদেরও হারানো যায়। ২০০৮ সালে, একদিকে বামেদের রক্তচক্ষু, অন্যদিকে কংগ্রেসের কৌশলকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের বাগানে পুঁতে ছিলেন জোড়া ফুল। ধরম কর্মকার ও তপন তেওয়ারীর জুটির কৌশলে সালানপুর ব্লকে প্রথম তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন। 

দীর্ঘদিন ধরেই আক্রান্ত ছিলেন রোগে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয়েছিল রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। গতকাল, রাত্রি দশটা নাগাদ ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। আছড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন তেওয়ারী চলে গেলেন, রেখে গেলেন লড়াইয়ের অজস্র স্মৃতি।

এদিন সবার প্রথম আছরা পঞ্চায়েত এ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় তারপর সালনপুর ব্লক তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় ।এদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সালানপুর 

ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সহ অন্যান্য কর্মী বৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *