সঠিক সময়ে মাইনের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ ও ধরনা কর্মসূচি

কৌশিক মুখার্জী: আসানসোল:- সঠিক সময়ে মাইনের দাবিতে বুধবার আসানসোল ইসমাইল মোড় সংলগ্ন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ ও ধরনা কর্মসূচি করেন। তাদের দাবি, সময় মত মাইনে দেওয়া হয় না শ্রমিকদের। তার ফলে সাংসারিক খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তারা।  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ডু বলেন, তারা সময়মতো বেতন পাচ্ছে না, সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংগঠনের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, যদি দ্রুত অর্থপ্রদান না করা হয়, তাহলে আগামী দিনে সমস্ত নির্মাণকাজ বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে পানীয় জল সরবরাহ, নিকাশী পরিকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে যাবে, যা জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে।

ঠিকাদারদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন দ্রুত বকেয়া পরিশোধের ব্যবস্থা নেয়। তারা সতর্ক করে দিয়েছেন, যদি দ্রুত অর্থপ্রদান না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এবং এর সমস্ত দায় প্রশাসনকে নিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *