সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরের সাক্ষী পূর্বস্থলীর বাসিন্দারা

সংবাদদাতা, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান -: 

      মসজিদের মৌলবির আজান ও হরিলুটের মধ্যে দিয়ে দিয়ে পূর্বস্থলী-১ নং ব্লকের নসরতপুর পঞ্চায়েতের নিংড়ায় শুরু হয় শ্যামা কালীপুজো।এভাবেই প্রায় আড়াইশ বছর ধরে সম্প্রীতির এক অনন্য নজির গড়ে উঠেছে এলাকায়। 

        স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় আড়াইশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এই ওলা শ্যামা কালীপুজো। কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয় যা এক সময় মহামারীর আকার ধারণ করে। কলেরায় আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যান। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে  কলেরার প্রকোপ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হন। সেই থেকে আজও এই পুজো অনুষ্ঠিত হয়ে চলেছে। লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পুজোর শুরু করা হয়। প্রাচীন সেই প্রথা মেনেই আজও মুসলিম মৌলবির আজান ও হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরেই পূজোর শুভারাম্ভ হয়।     

        শুধু তাই নয়, অতীতের মত পুজোর আগে  মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা। পরে সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোয় হরিলুট দেওয়ার জন্য বাতাসা, গুড় পাটালি সহ অন্য উপকরণ। এভাবেই আজও চলে আসছে সেই রীতি যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে আছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *