সালানপুরে এক বালিকাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক এক বৃদ্ধ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত ডাবর কলোনীতে সপ্তম শ্রেণীর এক বালিকাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক ডাবর কলোনীর তপন কর্মকার(৬৫) বছরের এক বৃদ্ধ।জানা যায় বারংবার বিভিন্ন ভাবে এই বালিকাকে কু-প্রস্তাব দিতেন বৃদ্ধ তপন কর্মকার।বালিকার মা ও বাবার অভিযোগ কয়েক ধরে তপন কর্মকার তাদের কন্যাকে অর্থের প্রলোভন দেখিয়ে কু প্রস্তাব দিচ্ছে।আজ তাদের কন্যা বাড়িতে সে কথা জানাই।তারপরেই বালিকার মা ও বাবা সালানপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে।সালানপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধকে আটক করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )