সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবেলস বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে এইট ব্যাটালিয়ন সপ্তাহ পালন করল করা হল ধুম ধামের সাথে

সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবেলস বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে এইট ব্যাটালিয়ন সপ্তাহ পালন করল করা হল ধুম ধামের সাথে

কাজল মিত্র, সালানপুর:-

বুধবার চিত্তরঞ্জন রেলওয়ে প্রোডাকশন স্পেশাল ফোর্স (RPSF)
এর একাধিক আধিকারিক গণ।
এই বৃদ্ধাশ্রমে এসে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে সময় কাটান।
শুধু সময় কাটানো নয় তাদের সাথে গান-বাজনা হইহুল্লোড়ের মধ্যে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো দৈনন্দিন জীবনের খাদ্য সামগ্রী । যা পেয়ে খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা।
এই বৃদ্ধাশ্রম বলতে গেলে বলা হয় যে করোনার সময় থেকে এই বৃদ্ধাশ্রম ধীরে ধীরে গড়ে উঠেছে যা পরিচালনা করতেন প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় সহ দলের একাংশ তবে সরকার বদলের পর তাদের পাশে সেরকম ভাবে কেও নাথাকলেও পাশে এসে দাঁড়িয়েছে বহু সমাজসেবী সংগঠন থেকে শুরু করে পুলিশ আধিকারিক ও চিত্তরঞ্জন রেলওয়ে প্রোডাকশন স্পেশাল ফোর্স (RPSF) এর বহু আধিকারিক গণ।
এদিন এসিস্ট্যান্ট কমান্ডেন্ট আর পী এস এফ চিত্তরঞ্জন বীরেন্দ্র সিং জানান 11 মে থেকে 15 মে পর্যন্ত এইট ব্যাটালিয়ন উইক সেলিব্রেশন চলছে তারই উপলক্ষে বুধবার চিত্তরঞ্জন কমান্ডেন্ট অফিসারের উদ্যোগে তারা বৃদ্ধাশ্রমে এসে আবাসিকদের সাথে গানবাজনা করেন একই সাথে তাদের হাতে বিস্কুট , চাল, ডাল,তেল, আলু , মশলা সহ একাধিক খাদ্য সামগ্রী তুলে দেন।আগামী দিনেও তারা তাদের পাশে থাকার আশ্বাস দেন ।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর পি এস এফ চিত্তরঞ্জন কমান্ডেন্ড জুয়েল কুজুর ,এজুটেন্ট তথা এসিস্ট্যান্ট কমান্ডেন্ট আর পী এস এফ চিত্তরঞ্জন বীরেন্দ্র সিং, শ্রী অজয় কুমার এসিস্ট্যান্ট কমান্ডেন্ট চিত্তরঞ্জন ছাড়াও আরো 15 জন অফিসার ও 20 জন জওয়ান ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *