স্নাতা

অর্পিতা কামিল‍্যা (কলকাতা)

ধিকি-ধিকি রোজ,
জ্বলে পুড়ে মরছিল।

একদিন…নিজেকে জ্বালিয়ে ….
…….খাক্ করল!
আর………
ছেড়ে দিল……!

ছাড়ল…কারণ …….
ছেড়ে দেওয়ার বিনিময়ে,
শান্তি পাবে….বুঝেছিল।

‘শুধু আমার….
আমার-আমার-আমার’……বলে..
জড়িয়ে ধরে,……নিজের করতে চেয়ে,
তার নিজের ‘আমি’টার গায়ে,
ধুলোর পরত হয়ে বসেছিল…
দিনের পর দিন হওয়া,
অবহেলা,তাচ্ছিল্য আর অপমান।

সব ছাড়ার পর……
বৈরাগ্যে স্নান করে…….
সুখী…. স্নাতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *