স্বর্গীয় মানিক উপাধ্যায় ১৫ তমমৃত্যু বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

কাজল মিত্র: বারাবনি:- বারাবনি বিধানসভার লড়াকু রাজনৈতিক নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায় মহাশয় এর ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস ও বিশ্রাম বুড়ি কাটা কমিটি পক্ষ থেকে চতুর্থ তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠান এর প্রধান অতিথি মানিক উপাধ্যায় এর দুই সুযোগ্য পুত্র বারাবনি বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় মহাশয় মা মুক্তাই চণ্ডী আনন্দ মেলা সমিতির সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।

শিবিরে প্রায় মহিলা ও পুরুষ মিলিয়ে ৩১ জন  রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎমিশ্র, সামডি পঞ্চায়েতের প্রধান অনামিকামন্ডল, ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাজসেবী তথা সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মন্ডল, গৌরাঙ্গ তেওয়ারি, তপন মাহাতা,পরীক্ষিত মাজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *