হটন রোডে উচ্ছেদ অভিযান: আসানসোল পুরনিগমের মাইকিংয়ে চাঞ্চল্য

হটন রোডে উচ্ছেদ অভিযান: আসানসোল পুরনিগমের মাইকিংয়ে চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        হটন রোড এলাকাকে যানজটমুক্ত করতে এবং ফুটপাথ থেকে অবৈধ দখল সরাতে কড়া পদক্ষেপ নিতে চলেছে আসানসোল পুরনিগম। আগামী ১৬ মে এই এলাকায় একটি বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার থেকে গোটা হটন রোড ও সংলগ্ন এলাকায় পুরনিগমের পক্ষ থেকে শুরু হয়েছে জোরদার প্রচার ও মাইকিং।

      ​পুরনিগমের নির্দেশ অনুযায়ী, রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা যাবতীয় বেআইনি নির্মাণ ও অস্থায়ী কাঠামো দ্রুত সরিয়ে নিতে হবে। মাইকিং শুরু হতেই ব্যবসায়ীদের মধ্যে তৎপরতা চোখে পড়েছে। অনেক দোকানদার নিজেরাই স্বউদ্যোগে দোকানের সামনের শেড, টিন বা বাঁশের কাঠামো সরাতে শুরু করেছেন। তবে অভিযানের কড়াকড়ি নিয়ে ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।

       ​পুরনিগম সূত্রে খবর, ১৬ মে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হবে। অতীতে একাধিকবার এই এলাকায় উচ্ছেদের ঘোষণা হলেও তা সফল হয়নি। তবে এবার প্রশাসনের প্রস্তুতি দেখে সাধারণ মানুষের ধারণা, দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে পুরনিগম এবার কড়া অবস্থানই নেবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *